পৃষ্ঠাসমূহ

bengali poetry লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
bengali poetry লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, জুন ১৫, ২০১৩

চলো আরেকটাবার

চলো আরেকটাবার চায়ের কাপে তুফান তুলি
কারণ ছাড়া তর্কে ভুলি জগতটাকে
বর্ষা বিকেল আর ভেজা সন্ধ্যে গায়ে মেখে
ভুতের রাজার জুতোয় চেপে দুনিয়া ভুলি 

টেলিস্কোপে ল্যাবের ফাঁকে টেনিস খেলা 
নন্দন আর গড়ের মাঠের বইয়ের মেলা 
কাঁচের বাটির জল তরঙ্গে ফিজিক্স খোঁজা
তেলেভাজায় – তেলের বাজার ভীসন সোজা 
নতুন আমেজ প্রিন্স হেনরির তামাক পাতায় 
পয়সা কড়ির চিন্তা সবই খেরোর খাতায়
ছাগল কিম্বা প্রেমিক পাগল সমান জলে 
মিছিল, ভাষণ, জীবনমুখী একই দলে 
অনিন্দিতা – নীলান্জানায় গরম বাজার 
দুনিয়াটাকে বদলে দেবার উপায় হাজার 
সদ্যজাত গায়ক - কবির নতুন ভাষা 
প্রতিবাদের শব্দকোষে মগজ ঠাসা 
আবছা হওয়া দিনগুলিকে জাগিয়ে তুলি 
চলো আরেকটাবার চায়ের কাপে তুফান তুলি